সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ১ হাজার লিটার ডিজেল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা



আটঘরিয়া প্রতিনিধি : পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

আজ সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার কর্তৃক  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রির অপরাধে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত  বাজারের ব্যবসায়ী  রুহুল আমিনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা  ও  এক হাজার লিটার ডিজেল জব্দ  করা হয় । 

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে  বিক্রি করার সিদ্ধান্ত  হয়। এসময়  এনএসআই এর ২জন  ফিল্ড অফিসারসহ  ৬ জন সদস্য  উপস্থিত ছিলেন।

এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এনএসআই সদস্যরা  উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ