সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে টহলরত নৌপুলিশের ওপর গুলি, ওসিসহ গুলিবিদ্ধ- ৫

ফাইল- ছবি

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগতরাত আনুমানিক ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। 

এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নৌ পুলিশের ওসিসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া।

এবিষয়ে রাজশাহী রেঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত দায়িত্বরত পুলিশ সুপার সোহেল রানা জানান গতরাতে পদ্মা নদীতে বালু উত্তোলনের খবর পেয়ে নৌপুলিশের একটি টহল দল ওই স্থানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষন করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ