মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া থানা পুলিশ চারজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মাদক সংক্রান্ত অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভার গোপীনাথপুর গ্রামের লোকমান প্রামাণিকের ছেলে মোঃ শামীম (৩৫), আব্দুল বাতেনের ছেলে মোঃ বাবুল (৩৮) ও বিলমহিষারচর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ সোহেল রানাকে (২৬) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণির ৩৬(৫)ধারা মোতাবেক তিনজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
২৫ এপ্রিল রাতে সাঁথিয়া থানার নাগডেমরা ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে সেলন্দা গোরস্থানপাড়ার মোঃ জলিল সরকারের ছেলে মোঃ রাকিব ওরফে ফখরুদ্দিনকে (২১) সাঁথিয়া থানার পুলিশ ১০০ পিস ইয়াব সহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় মাদকব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ