আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। এই ফুয়েলিং চালু হলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন।
ফকির মাহবুব আনাম আরও বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ২৭ সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। ২৭ সালের সেপ্টেম্বর নাগাদ রুপপুর থেকে জাতীয় গ্রিডে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ