সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীর যুবদল নেতা লালপুরে পিস্তল-গুলিসহ গ্রেফতার


নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী কাজল, সুইটসহ আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ