সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু



ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে| মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে| হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে|

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল| সকালে শিশু হোসাইন ওঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়| এতে লিচুর বিচি ওই শিশুর গলায় আটকে ছটফট করতে থাকে| এ সময় পরিবারের টের পেয়ে সদস্যরা লিচুর বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই  শিশুটির মৃত্যু হয়|

এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম এ বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি দুঃখজনক|


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ