পাবন প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল এর বড় ভাই পোস্ট মাস্টার মকরুল ইসলাম চন্দনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মুমূর্ষু অবস্থায় চন্দনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৮মে) সকাল ১১টার সময় রঘুনাথপুর আব্দুস সোবাহান মোল্লার রাইচ মিলের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চঞ্চল এর বড় ভাই মতিঝিল পোস্ট অফিসের পোস্ট মাস্টার মকরুল ইসলাম চন্দন এদিন সকাল ১১টার সময় নিজ কর্মস্থল থেকে বাড়ীর উদ্দেশ্যে বের হয়।
এসময় আব্দুস সোবহানের রাইচ মিলের সামনে আসা মাত্রই ৮-১০ টি মোটরসাইকেল এসে তার চলার পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, জিআই পাইপ, লাঠিসোটা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এসময় পথচারীরা চন্দনের আত্নচিৎকারে এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে চন্দন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চন্দ বলেন- আমি পোস্ট অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোবহান এর রাইস মিলের সামনে আসলেই দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লার
নেতৃত্বে শিশির,সৈকত, শাকিল, তুষার, রবিউল, রফিক মোল্লা,মাদু গংরা আমার উপর হামলা চালায় এবং জিআই পাইপ, লোহার রড, স্ট্যাম দিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ