মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় সাইবার স্পেসে জুয়ার এজেন্ট ও জুয়া খেলার অপরাধে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামের ফুলচাঁদের ছেলে মো: রাব্বি হোসেন।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুসারে সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।