সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান।

সাঁথিয়া উপজেলার ৮ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাস্পিয়ন এবং আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা সঞ্চালকের দায়িত্ব পালন করেন।বিচারকমন্ডলী ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক   ও আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ আল রেফাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ