সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১৭ বছর পর ঢাকায় গ্রেফতার!


পাবনার ভাঙ্গুড়ায় সংঘটিত ১৭ বছর আগের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাতকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকার  মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রভাত চন্দ্র দাস পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া রেলপাড়া গ্রামের সুধির চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে ২০০৯ সালের ৩১ আগস্ট ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছিল। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পর থেকেই প্রভাত গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অবস্থান নিয়ে ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি জিয়া লতিফুল ইসলাম।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ