মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় গত সোমবার (২৭ এপ্রিল) মাদক বিক্রির অপরাধে ভাটো মিয়াপুর গ্রামের আকরাম হোসেনের স্ত্রী গোলাপি খাতুনকে (৩৫) নিজ এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে থানা পুলিশ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণীর ৩৬ (৫)ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় এই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ