১৮ মে সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিক ও প্রশাসনের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিফাত রহমান সনম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ এবং প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান।
প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের অধিকাংশ সাধারণ ও কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাবনায় স্বাগত জানান এবং জেলার যেকোনো ইতিবাচক উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ