মনসুর আলম খোকন,সাঁথিয়া, পাবনা: আজ শুক্রবার (২৪ এপ্রিল) সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধোপাদাহ গ্রামের মান্নান শেখের ছেলে রাকিব শেখকে (৩২) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় মাদকসেবনকারী একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ