পাবনার বেড়া উপজেলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় নয়ন সরদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। নিহত নয়ন বেড়া উপজেলার কুশিয়ারা দক্ষিন পাড়ার মৃত; ময়নাল সরদারের ছেলে। পেশায় সে ভ্যান চালক ছিল।
বেড়া মডেল থানার এসআই মমতাজ উদ্দিন জানান, নয়ন মাদকাসক্ত ছিল। বেশ কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যায়। এর পর থেকে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা নয়নের বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় নয়নের মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরো জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নয়ন আত্মহত্যা করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাবার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

0 মন্তব্যসমূহ