পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সভাপতি মীর আছেম খালেদ বিন পার্থিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ছাত্র শিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সজিব হাসানকে প্রধান আসামী ও উপজেলা ছাত্র শিবিরের সেত্রেটারী, কলেজ শাখার সভাপতি, সেক্রেটারীরসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়।

0 মন্তব্যসমূহ