সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা সদর হাসপাতালের সেফটি ট্যাংক থেকে মানুষের কঙ্কাল উদ্ধার!



পাবনা জেনারেল হাসপাতালের একটি সেফটি ট্যাংকি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে হাসপাতালের ভেতর পরিচ্ছন্নতা কাজ চলাকালীন সময়ে এই কঙ্কালটি উদ্ধার করা হয়।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে হাসপাতালের একটি সেফটি ট্যাংকি পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা ভেতরে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পাবনা সদর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ট্যাংকি থেকে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

পুলিশের দাবি, কঙ্কালটি অনেক পুরনো এবং দীর্ঘ সময় ধরে ট্যাংকির ভেতরে ছিল। তবে এটি কোনো পুরুষ না নারীর, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন পর সেফটি ট্যাংকিটি পরিষ্কার করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি সামনে এসেছে। এটি কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির দেহাবশেষ কি না, তা নিয়ে হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের মতো জায়গায় সেফটি ট্যাংকির ভেতর থেকে কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ