সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার ফরিদপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবীর কারাদণ্ড



ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে একজন মাদক সেবীকে ছয় মাসে কারাদন্ড  প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ডেমরা গ্রামের মোঃ গোলাপ মোল্লার ছেলে মোঃ মোখলেস মোল্লা ( ৪০) কে কারাদণ্ড প্রদান করা হয়। 

সোমবার (১১ মে) ডেমরা ইউনিয়নের চরপাড়া আবুল কাশেম আনসারীর মাজারের পাশে গাঁজা সেবন করে জনসাধারণের সাথে বিরক্তকর আচরণ  বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে আটক করা হয়। 

পরে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মোখলেস মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

এ সময় ফরিদপুর থানার এস আই ওয়াজেদ আলী, এএসআই রফিক ও থানার অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত  পরিচালনায় সহযোগিতা করেন। আসামিকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ