সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় এবার বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ ধ্বংস

 


পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমাণে উপকরণ ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে জব্দ করে তা ধ্বংস করা হয়েছে । রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা থেকে   ৪টা পর্যন্ত উপজেলার সরদারপাড়া এলাকায় জনতা ট্রান্সপোর্ট এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। জব্দকৃত উপকরণের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।  

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে এ সময় বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে প্রায় ৬০০ লিটার গ্লুকোজ জেলি,  ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা। জনস্বার্থে জব্দকৃত সব উপকরণ ঘটনাস্থলেই  ধ্বংস করার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

আদালত সূত্র  জানান,ভেজাল দুধ তৈরি করার উপকরণ গুলি জনতা ট্রান্সপোর্টে এসেছিল। যে উপকরণ গুলি ভাঙ্গুড়া  উপজেলার  কৈডাঙ্গা এলাকার দুধ ব্যবসায়ী আবুল বাশারের ও ভবানীপুর এলাকার দুধ ব্যবসায়ী জিসান ও আনোয়ার নামের  নামের ব্যক্তিদের । এদের মধ্যে বাসার ও জিসান দুজনই ইতোপূর্বে  ভ্রাম্যমান আদালতে ভেজাল দুধ ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত হয়ে শাস্তির আওতায় এসেছিলেন। এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রোমানা আক্তার রোমিও ও ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই সুব্রত কুমার, এসআই আলামিন সহ পুলিশ সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন । 

ঘটনার বিষয় সহকারী কমিশনার( ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও  অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ