সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক



পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে রিফাত (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা  বিক্রির  ১২,৪০০ নগদ টাকা সহ  আটক করা হয়েছে। গত রবিবার (১৯ এপ্রিল)  এসআই মোঃ আল-আমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দুপুরের দিকে উপজেলা বাসস্ট্যান্ডে এলাকা থেকে তাকে আটক করা হয় । 

এ সময় তার দেহতল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও ১২,৪০০ নগদ টাকা পাওয়া যায়। পুলিশ তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে একটি মামলা করে আদালতের মাধ্যমে জিলহাজতে প্রেরণ  করেছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সালাম ব্যাপারীর বাড়ির সামনের গলিতে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে।

এমন সংবাদের প্রেক্ষিতে বেলা আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআই আলামিনসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হয়। আটককৃত রিফাত দক্ষিন মেন্দা  রেল পাড়াএলাকার রেজাউলের ছেলে। 

এ সময় পলাতক আসামী: ২. মোঃ রিয়াদ (৩৫), পিতা: মোঃ রফিকুল ইসলাম, সাং: মসজিদপাড়া, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা বলে জানান পুলিশ। 

পুলিশ আরো জানান পরবর্তীতে  আসামীর দেহ তল্লাশি করে তার নিকট হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১২,৪০০ (বার হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয় ভাঙ্গুরা থানার ওসি সাকিউল আযম জানান এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজ্জু করে আদালতের মাধ্যমে আসাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ