সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ধর্ম অবমাননার অভিযোগের মামলায় যুবক কারাগারে


পাবনার চাটমোহর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চাটমোহর থানার ওসি মো. গোলাম মোস্তফা। গ্রেপ্তার মো. আউয়াল হোসেন (১৮) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে চরক পূজা ও মেলা হয়। ওই মেলা নিয়ে আউয়াল হোসেন তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আউয়াল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ধর্মীয় অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তরুণদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের একটি প্রাচীন লোকউৎসব, যা শিবকে কেন্দ্র করে উদযাপিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে এখনো সীমিত পরিসরে এ পূজা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ