সর্বশেষ

6/recent/ticker-posts

আইনশৃঙ্খলা সুসংহত করতে প্রশাসনকে সহযোগিতা করুন : শিমুল বিশ্বাস এমপি


পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত এবং জননিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করতে হবে আমাদের।

শনিবার (১৮ এপ্রিল) পাবনা সদর থানায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর থানার ওসি তারিকুল ইসলামের আয়োজনে ও পুলিশ সুপার আনোয়ার জাহিদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পৌর প্রশাসক মো. মনিরুল ইসলাম।

সভায় মার্চ ও এপ্রিল মাসের প্রথমার্ধের মোট মামলা সংখ্যা, নিষ্পত্তি হার এবং আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারের তথ্য প্রকাশ করা হয়।

সভায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, মামলার তুলনায় নিষ্পত্তির হার কম থাকায় মুলতবি মামলা বাড়ছে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। এ সময় বক্তারা নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।

পুলিশি সেবার মান উন্নয়ন, দ্রুত ও ন্যায়সংগত বিচার নিশ্চিত এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদারের আহ্বান জানিয়ে সভায় প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ, ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ