সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ



পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় কমিটির টাকা আত্মসাৎ নিয়ে প্রতিবাদ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল–এর হাটখালী ইউনিয়ন সভাপতি মান্নান এক সাংবাদিককে সংসদ সদস্যের নাম ভাঙিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলা এলাকায়।

ভুক্তভোগী সাংবাদিক আনন্দ টিভি–এর প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা জানান, একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার অভিযোগের প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি।” 

এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব–এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ তার নাম ব্যবহার করে কাউকে হুমকি দিলে তার দায় তিনি নেবেন না। তিনি আরও বলেন, যদি কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ