পাবনার ফরিদপুর পৌরসভার থানাপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি রাকিবুল ইসলাম বুলবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে রাকিবুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি স্বশস্ত্র দল তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। ভুক্তভোগী নাম উল্লেখ করে বলেন, বুলবুলের ছেলে মর্তুজা মুহিম, শাহ আলমের ছেলে আল আমিন, আল আমিনের স্ত্রী মিনা, শাহ আলমের মেয়ে সওদা, খোদেজা, জাকারিয়ার স্ত্রী, বাবুর স্ত্রী, আকেম এবং পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের গাছপাড়া এলাকার ইদ্রিসের ছেলে জাহাঙ্গীর, রাকিবুল ইসলাম বুলবুলের স্ত্রী সুরাইয়া, ফরিদপুর উপজেলার প্রয়াত আবুল কালামের মেয়ে অর্জিনার স্বামী। যিনি ঘরজামাই হিসেবে সেখানে বসবাস করেন। জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তরা ভুক্তভোগীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘরে ভাঙচুর চালায়।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, প্রবাসে থাকা তাদের এক ছেলে সম্প্রতি ৬০ হাজার টাকা পাঠিয়েছিলেন। এছাড়া ইউডিপি (UDPS) থেকে নেওয়া ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের অর্থও বাড়িতে রাখা ছিল। প্রয়োজনীয় কাজে ব্যয় করার জন্য ওই টাকা সংরক্ষণ করা হয়েছিল। হামলার সময় এসব নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের একাংশের দাবি, একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি রাকিবুল ইসলাম বুলবুলের মুঠোফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ফরিদপুর উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি জানি সম্পত্তির বিষয়ে মামলা চলমান, তবে আমি ছুটিতে থাকায় বেশি কিছু বলতে পারছিনা।
.jpg)
