পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী রবিবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা -২ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হাছানাত আলী, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।
বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দুপুর ২.৩০ মিনিটে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
.jpg)
