পাবনায় র্যাবের অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে আমিনপুর থানার তালিমনগর থেকে ইয়াবাসহ আরিফ খন্দকার (২৮) কে গ্রেফতার করে। আরিফ খন্দকার তালিমনগর গ্রামের মো: আলী খন্দকারের ছেলে। এ ঘটনায় মোঃ আলি খন্দকারের ছেলে মোঃ সজীব খন্দকার (২৪) পলাতক রয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার তালিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
.jpg)
