মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: সাঁথিয়ায় আজ শুক্রবার (১৫ মে) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলন্দা গ্রামরের মৃত: নুরুজ্জামানের ছেলে মো: আবু সাইদকে মাদক সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ নং সারনির ১৯ (ক) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম সর্বমোট ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই মোঃ নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সেবনরত অবস্থায় আবু সাইদকে নিজ এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ