পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিপুল পরিমানের নকল দুধ তৈরীর ক্যামিকেল গ্লুকোজ জেলি, নকল দুধ, নকল দুধ তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এই অভিযান চালান।
জানাগেছে, শনিবার ( ৯ মে) সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আব্দুল মোমিন প্রমানিক ও আল আমিনের বাড়িতে চাটমোহর উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে দুই বাড়ি থেকে ৫৭০ লিটার (১২ড্রাম) নকল দুধ তৈরীর ক্যামিকেল বিষাক্ত জেলি, কয়েক লিটার নকল দুধ উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মোমিনের পিতা আজিজুল প্রামাণিককে ঘটনাস্থলে আটক করা হয়। এ ঘটনায় মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

0 মন্তব্যসমূহ