সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ


মনসুর আলম খোকন, সাঁথিয়া পাবনা: সাঁথিয়া পৌরসভার কালাইচারা দক্ষিণপাড়ায় বৃহস্পতিবার ও আজ শুক্রবার ২ দিনে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহতের ঘটনা ঘটেছে। কুকুরের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশুও। প্রায় ৮ টি ছাগলকে কামড়ানোর ফলে ৪ টি ছাগল মারা যায় ও বাকি ৪ টি ছাগল বেঁচে আছে বলে জানা যায়। 

আহত ব্যক্তিরা হলেন কালাইচারা দক্ষিণপাড়া গ্রামের মশিউরের মেয়ে মিম, মালেকের ছেলে হোসাইন, আনার খাঁর ছেলে আমিনুদ্দিন, নবাবের মেয়ে শান্তা, জোবাইদুলের মেয়ে জোবাইদা, শামীমের ছেলে শহিদুল ও শরিফুলের মেয়ে শিমলা। 

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইচারা দক্ষিণপাড়ায় ৭/৮ টি পাগলা কুকুর রয়েছে। যেই কুকুরগুলো কিনা প্রতিনিয়ত কাউকে না কাউকে কামড়াচ্ছে। তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে কুকুরগুলোকে মেরে ফেলার, সেই সাথে সাঁথিয়া পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চান তারা।

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিএইচও আব্দুল বাতেন জানান ছুটির দিনে আমাদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ থাকে, বাকি দিনগুলো দেয়া হয়। সেই কারণে ভুক্তভোগীরা ভ্যাকসিন পায়নি। তবে আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে ৭ দিন ভ্যাকসিন (রাবিস) দেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ