সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা


মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: বৃহস্পতিবার (০৭ মে) সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের লক্ষীপুর ক্যানেলপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান। অভিযানকালে তার বাড়িতে আনুমানিক এক লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ও  জাল তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  

উল্লেখ্য, এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি ল্যান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ