পাবনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আজ যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে তিনি পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ম অভ্যর্থনা জানানো হয়।
নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনার বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। পরে প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন। এ সময় তিনি পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, ।
এ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফবৃন্দ নবাগত পুলিশ সুপারকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে পাবনার অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ