সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি খালে পড়ে ডুবে মারা যেতে পারেন। তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হতে পারে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেলারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ