সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় "শেফা কেয়ার" ডায়াগনস্টিক সেন্টার ও গ্রামীণ চিকিৎসককে জরিমানা



আটঘরিয়া প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রোববার (৩ মে) সকালে পাবনার আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার আটঘরিয়া বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। 

এরই অংশ  হিসেবে আটঘরিয়া গরুহাটে অবস্থিত "শেফা কেয়ার" ডায়াগনস্টিক সেন্টারে মালিক রুহুল আমিনকে বিভিন্ন অনিয়মের জন্য এবং পরিবেশ ভালো না থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন এবং সতর্ক করা হয়। 

অপর দিকে চাঁদভা রোডে হাসপাতালের পশ্চিম পাশে "গ্রামিন ডাক্তার মো: খলিলুর" রহমানকে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করে অর্থ দন্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, আরএমও কামরুজ্জামান স্বপন, মেডিকেল অফিসার মাহবুবুর রহমান প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ