পাবনা সদর উপজেলার বালিয়াহালট থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে র্যাব-১২ এর একটি টিম মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি ইসলাম শেখ (৪০)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রনি ইসলাম শেখ সদর থানার মালিগাছা ইউনিয়নের খোদাইপুর এলাকার আমিরুল শেখের পুত্র।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রনি ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালে নড়াইল সদর থানায় দায়েরকৃত মাদক মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
পরে র্যাব-১২’র পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে উক্ত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে নজরদারির মাধ্যমে পাবনা সদর থানার বালিয়াহালট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ