সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় বুধবার (৬ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে সাঁথিয়া বাজার (ব্যবসায়ীপাড়া) থেকে মো: আনোয়ার হোসেনের ছেলে মো: ফিরোজ মাহমুদ সম্রাটকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাঁথিয়া বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ