সর্বশেষ

6/recent/ticker-posts

দরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে আটঘরিয়ায় বিনামূল্যে গাভী বিতরণ



আটঘরিয়া প্রতিনিধি : শহীদ ডা: ফজলে রাব্বি ফাউন্ডেশনের আয়োজনে" দরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে" গাভী পালন কর্মসূচী প্রকল্প বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭মে) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিনএফ) এর সহযোগিতার উপজেলা চত্বরে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। 

সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শহীদ ডাঃ ফজলে রাব্বি ফাউন্ডেশনের সহসভাপতি মোঃ শরিফুল আলম রাজু। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, সাবেক কাউন্সিল কেএম ফরহাদ হোসেন চঞ্চল। 

সঞ্চালনায় ছিলেন কো-অডিনেটর শহীদ ফজলে রাব্বি ফাউন্ডেশনের এ্যাড.মো: ফজলে শাহারান বিপু। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং অসহায় মানুষের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উদ্যোগ। এই গাভী বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত পরিবার গুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে শ্রীকান্তপুর  গ্রামের নারগিস খাতুন, ধলেশ্বর দক্ষিণ পাড়া গ্রামের খুশি খাতুন, আসমা খাতুন, বৃষ্টি খাতুন ও ধলেশ্বর মাদরাসা পাড়া আকলিমা খাতুন সহ মোট ৫ জনের হাতে গাভী তুলে দেন অতিথিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ