সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় জেল জরিমানাতেও বন্ধ হচ্ছে না ভেজাল দুধ তৈরির কারখানা, কঠোর অবস্থানে প্রশাসন




ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে এক বছরের  কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা 

দুধের রাজধানী খ্যাত পাবনার ভাঙ্গুর এলাকায় ভ্রাম্যমান আদালতে জেল জরিমানার পরেও নকল দুধ তৈরি কিছুতেই থামছে না । তবে উপজেলা প্রশাসনে এ বিষয়ে ভেজাল কারীদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

ভেজাল  দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম (১৯) নামের এক দুগ্ধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ   ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর আদালত এ রায়  প্রদান করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার  দিবাগত রাত (২৪ এপ্রিল) গভীর রাতে   উপজেলার হারোপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।  দণ্ডপ্রাপ্ত মো. খাইরুল ইসলাম (১৯) ওই গ্রামের আহসাব আলীর ছেলে। এ সময় সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল দুটি বেলেন্ডার মেসিন উদ্ধার করে তা স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো.খাইরুল ইসলাম (১৯)দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতের দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী খাইরুল কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। 

সহকারি কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান  জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারামতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা  অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ