বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনায় 'বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয় সমকামিতার জন্য পাবনায় এইডস বাড়ছে। এটি শুধু হিজড়া সম্প্রদায়ের মধ্যে নয়; পুরুষে পুরুষে সমকামিতা এর জন্য বেশী দায়ী।
কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।
এতে বলা হয়েছে, পাবনায় শিরায় মাদক গ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজড়া জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে। পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামীদের মধ্যে।
এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
.jpg)
