পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনসার আলী (৪০) নামক এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত আনসার আলী জুমাইখিরি হাজীপাড়া গ্রামের মৃত আবু বক্কার মোল্লার ছেলে।
ঘটনাটি ঘটেছে রোববার বিকাল চারটা সময় তার নিজ বাড়ির উপর। বর্তমানে আনসার আলী পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবিষয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত দিয়েছে।
আহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়ন জুমাইখিরি হাজীপাড়া গ্রামের আনসার আলী একই এলাকার মৃত সকির হোসেনের স্ত্রী ফরিদা খাতুনের কাছে ধান বিছানার জন্য নেটজাল চায়।
এসময় ফরিদা খাতুনের ছেলে ফরিদ হোসেন পাশ থেকে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে হামলা চালায় হাসুয়া দ্বারা। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে আনসার আলী বলেন, ধান মাড়াই করার জন্য একটি নেটজালের দরকার ছিল। তাই প্রতিবেশী মামীর কাছ থেকে নেটজাল চাওয়ায় আমার উপর ফরিদ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার হাতের ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে যখম করে।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.jpg)
