মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত রুহান (২৬) কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর চরপাড়া গ্রামের হেলাল মোল্লার ছেলে।
পরিবারের অভিযোগ, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেবার পরে কোন চিকিৎসা না দিয়ে চিকিৎসক কাওসার তাকে পাবনা মেডিকেলে হস্তান্তর করেন। সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) থাকার পরও রুহানের শরীরে তা প্রয়োগ না করেই পাবনায় হস্তান্তর করায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
রুহানের বাবা হেলাল মোল্লা জানান, সাপের কামড়ের কথা বলার পরও চিকিৎসক কাওসার আমার ছেলেকে বাঁচাতে সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) প্রয়োগ করেনি। সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) সময়মতো প্রয়োগ করলে আমার ছেলে মারা যেতো না।
সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা আব্দুল বাতেন জানান, রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের কামড়ের তেমন কোন নমুনা পায়নি। তিনি ধারণা করেছিলেন, রোগী ইয়াবা সেবন করেছিল। আব্দুল বাতেন দাবি করেন, সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) এখনও রয়েছে।
.jpg)
.jpg)