পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) পাবনা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাবনার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় একজন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় একজন, বেড়ায় তিনজন এবং আতাইকুলা থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদের বিভিন্ন অপরাধের দায়ে নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।
এসপি ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সব ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যে কোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
.jpg)
