মনসুর আলম খোকন,সাঁথিয়া, পাবনা: আজ শনিবার (২৫ এপ্রিল) মাদক বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড়পাইকশা গ্রামের মৃত: আবুল প্রামানিকের ছেলে অসিম প্রামানিক ও তার স্ত্রী রিমা খাতুনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (খ) ৩৬ এর সারনির ১ (ক) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
.png)
0 মন্তব্যসমূহ