![]() |
পাবনার বেড়া উপজেলার বড়শিলা এলাকায় এক রিকশাচালককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার (২০ মার্চ) সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত ব্যক্তি ফজলুল হক (৫০)। তিনি বেড়া উপজেলার হাতিগাড়া (চকপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মান্নান এবং মাতা মৃত ফজিলা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার বড়শিলা এলাকায় মালেক শেখের ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
এ বিষয়ে বেড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

0 মন্তব্যসমূহ