সর্বশেষ

6/recent/ticker-posts

৪ দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি


চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। ২৮ শে মার্চ শনিবার থেকে এই সফর শুরু হবে। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়।

নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফর উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা জেলা সম্মেলন এর পক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি অনুযায়ী ২৮ মার্চ সোয়া বারোটায় বঙ্গভবন থেকে বেইজ বাশারের উদ্দেশ্যে রওনা হবেন।

সেখান থেকে হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ ময়দানে নামবেন। পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন। পরদিন ২৯ মার্চ সকালে বাবা মায়ের কবর জিয়ারতের জন্য আরিফপুর কবরস্থানে যাবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

৩০ মার্চ সকালে ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে যাবেন। ৩১ শে মার্চ গার্ড অফ অনার গ্রহণ করবেন ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ