সর্বশেষ

6/recent/ticker-posts

টেবুনিয়া ওয়াছিম পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


পাবনা সদর উপজেলার টেবুনিয়া ওয়াছিম পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ও ২৯ রমজান) বিদ্যালয়ের সামনে টেবুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষকদের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন দশকের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন। ১৯৬৪ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত ৫৪ বছরের প্রায় সাড়ে ৭শ শিক্ষার্থী একসাথে বসে ইফতার করেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক বাবুল আকতারের সভাপতিত্বে ও মো: ইয়াছিন আলীর আহবানে আয়োজিত এই অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন  ১৯৬৪ সালের শিক্ষার্থী মো: আবু সাইদ। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দেশ বরেণ্য ক্রীড়াবিদ এসএমএ মান্নান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আসাদুজ্জমান দুলালসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো: ইমান আলী হাসান। 

সাংবাদিক ফয়সাল মাহমুদ পল্লবের সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মিরাজুল ইসলাম।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ