সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় রমজানে ৩০ দিন নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু কিশোর



ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় রমজান মাসে ৩০ দিন নিয়মিত সালাত আদায় করে ৫৭ শিশু কিশোর পুরস্কার পেলেন।  সোমবার (২৩ শে মার্চ) বেলা ১১ টার দিকে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার পৌর সদরের কুমড়া ডাঙ্গা জামে মসজিদ চত্বরে ওই শিশু-কিশোরদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন পাবনা ডেভেলপমেন্ট  অর্গানাইজেশনের সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,পৌরসভার জমায়াত নেতা হাফিজ উদ্দিন বাহার। 

অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসে নিয়মিত ৩০ দিন সালাত আদায় করায় ৭ জন শিশুকে বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী ৫০ জন অন্যান্য শিশু-কিশোরদের মাঝে জায়নামাজ, ছাতা, বিস্কুট ও ঘড়িসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা বিকাশ পায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ