![]() |
গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা মৃত সাকের প্রামানিক এবং মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা মৃত আবু তাহের প্রামানিক।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ