সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় শটগানসহ নারী গ্রেপ্তার


পাবনা কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নারী ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি শটগান, একটি বন্দুকের বাট ও একটি অস্ত্র তৈরির মেশিনারিজসহ টুলবক্স উদ্ধার করা হয়।


র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ