সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় পৃথক ঘটনায় নিহত ২


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু (১৩ মাস বয়সী) ও ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে এসব ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত শিশু তালহা ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। আর ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায় বাড়ির আঙিনায় রাখা পানিভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। 

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে, তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ