পাবনায় কয়েক দিনের টানা বর্ষণে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়েছে। এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ কাঁচামরিচের উচ্চ মূল্যে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
সোমবার (১৩ জুলাই) সকালে পাবনার হাট- বাজারের তথ্যমতে কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন ১৪০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে বিক্রেতাদের একই কথা- আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।
কাঁচামরিচের পাশাপাশি প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ৪০ টাকার বেগুন ৫০ টাকা, ৩০ টাকার কচু ৫০, ২০ টাকার পটোল ২৫ টাকা, ২০ টাকার ঝিঙা ৩০ টাকা, ৩০ টাকার করলা ৪০ টাকা, ২৫ টাকার ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ জুড়ে স্বাভাবিক রয়েছে আলু ও পেঁয়াজের দাম।
বিক্রেতারা বলছেন চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যার পানিতে মরিচ গাছ তলিয়ে গেছে। সেজন্য উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের বিভিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচামরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি করতে হচ্ছে ১০০-১১০ টাকা কেজি দরে।
.jpg)
-68e141efa69a0.jpg)