মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

0

 


ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা শুধু মাঠে পায়ের জাদুতেই মুগ্ধ করেননি, তার কিছু মন্তব্যও সময়ের সঙ্গে অবাক করা মিল খুঁজে পেয়েছে।


২০১৮ সালে বিশ্বকাপ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ফুটবলের বাণিজ্যিকীকরণ নিয়ে যে আশঙ্কার কথা বলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি, বর্তমান বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনা যেন সেই মন্তব্যকেই নতুন করে আলোচনায় এনেছে।


১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের। সেই বিষয় নিয়েই আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি বলেছিলেন, আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল। 


এবার ৪ ভাগে ভাগ করা না হলেও হাইড্রেশন ব্রেক দিয়ে ঠিকই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। 


অন্য দিকে ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পরই মেক্সিকোকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন প্রয়াত ম্যারাডোনা। মেক্সিকোতেই ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছিলেন, মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়... ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।


বিপরীতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য ছিল, ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। অন্য দিকে কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top